✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

গাজীপুরে আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১১:২১:২৭ |
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে কারখানার শ্রমিকরা। তাৎক্ষণিক ভাবে পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক ছেড়ে যায়। কোনাবাড়ি এলাকায় অসন্তোষের মুখে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ অবরোধের চেষ্টা করে শ্রমিকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার বেশ কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। তাৎক্ষণিক ভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। 

এদিকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।।

এখনো ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..