✕

সর্বশেষ :
স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন শিক্ষক আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছর নয়, এখন থেকে তিন বছর পরপর বাড়বে মজুরি: শ্রমমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে রিট সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে নাম লেখালেন স্টোকস ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের 'গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬-৪৩ শতাংশ বেড়েছে'

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৫, | ১৪:২২:৫৮ |

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না এবং নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবেন।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার আয়োজনে ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের জন্য যা কল্যাণকর, বর্তমান সরকার তা-ই করছে। নারী ও শিশুরা কোনো ধরনের নির্যাতনের শিকার হলে দ্রুত আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সব ধরনের সেবা পাবেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সমাজের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..