✕

সর্বশেষ :
স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন শিক্ষক আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছর নয়, এখন থেকে তিন বছর পরপর বাড়বে মজুরি: শ্রমমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে রিট সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে নাম লেখালেন স্টোকস ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের 'গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬-৪৩ শতাংশ বেড়েছে'

বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৫, | ১৩:৪৭:৫৮ |
সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছার পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান প্রধানমন্ত্রী। 

প্রেস উইং জানায়, মূলত দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীদের মাঝে বিতরণের জন্য আনা সাইকেলগুলো যাচাই করার পাশাপাশি একটি চালিয়ে পরখ করেন তিনি।

ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

মেয়েদের পড়াশুনায় আরও উৎসাহিত করতে পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..