✕

সর্বশেষ :
থাইল্যান্ডের ভিসা সহজীকরণে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে: রিজভী সমালোচনা দূরে ঠেলে বিজয়ের প্রশংসায় বিভোর রাশমিকা মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর রেলওয়ের নিয়োগে জালিয়াতি, সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড হামে একদিনে ৯ মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের গণতন্ত্রের বিকাশে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ চিফ হুইপের প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রজন্মের জন্য নিজের গান সংরক্ষণ করবেন জেমস

হামে একদিনে ৯ মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২২, | ১৫:৫৫:১২ |

দেশে হামের উপসর্গ নিয়ে আরও নয়জন মারা গেছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

বার্তা অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।

গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা এক হাজার ২৪৭ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন।

একই সময়ে নতুন করে ৭৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন। নতুন সন্দেহজনক রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। বিভাগওয়ারি ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন এবং নিশ্চিত রোগী ২৬ হাজার ১৩৬ জন। সন্দেহজনক হাম নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ২০ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন এবং ছাড়পত্র পেয়েছে ৯৮৭ জন।

চিকিৎসকেরা বলছেন, জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া ও শরীরে র‍্যাশ দেখা দিলে শিশুকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। হামের টিকা সময়মতো নেওয়াই সুরক্ষার প্রধান উপায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..