✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ১৮:৫৯:২২ |আগামী বছর ইংল্যান্ড সফরে একটি টেস্ট ম্যাচের পাশাপাশি লর্ডসে টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ। ঐতিহাসিক এই ভেন্যুতে নেপালের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি আয়োজন করবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
আগামী ২৮ জুন শুরু হবে ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার টেস্ট। এর আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। লর্ডস টেস্টের পর একই ভেন্যুতে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে তারা।
এদিকে ২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ হবে সিরিজের ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।