✕


গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৯, | ১৩:৪৮:৪৮ |

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..