✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ২৩:১৫:৫১ |
ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মাঝে দ্বন্দ্ব অনেকদিনের। বিভিন্ন সময়ে একে-অন্যকে খোঁচা দিয়েছেন তারা, সামাজিক মাধ্যমে চলেছে সেসব কাদা ছোড়াছুড়ি। ফের তাদের মধ্যকার দ্বন্দ্ব ও বিবাদ এলো প্রকাশ্যে।   

সাম্প্রতিক ঘটনার সুত্রপাত অপু বিশাসের একটি বক্তব্য ঘিরে। পরীমনির সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপুর কাছে প্রশ্ন করেন; সেখানে তিনি জানান, শিল্পীদের সবসময় গোছানো জীবনযাপন করা উচিত। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি পরী। 

এরপর ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার বারিশা হককে ইঙ্গিত করে নিজের একটি অভিমত তুলে ধরেন। অপুর মতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা সংশ্লিষ্টদের মাথায় রাখা উচিত। ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় দেওয়া নিয়ে আপত্তি রয়েছে অভিনেত্রীর। 

সেই ভিডিও ফেসবুক পাতায় শেয়ার দিয়ে অপুকে খোঁচা দেন পরীমনি। অপু বিশ্বাসকে তীর্যক ভাষায় আক্রমণ করেন পরী, ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন। 

এবার গণমাধ্যমের সামনে রীতিমতো ফুঁসে উঠলেন অপু। একটি অনুষ্ঠানে গিয়ে পরীমনির নাম উচ্চারণ না করেই দিয়েছেন কড়া জবাব। 

এ সময় পরীমনির সিনেমা ক্যারিয়ার নিয়ে তিনি মন্তব্য করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন অথবা সেভাবে আলোচনায় আসেনি।

অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫ টি সিনেমার মাঝে ২০ টি সিনেমাই ফ্লপ, ৫ টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’ 

অপুর এমন মন্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন পরীমনি। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। এদিকে দুই অভিনেত্রীর এমন কাদা ছোড়াছুড়ি দেখে শোবিজের অনেকেই সমালোচনা করছেন। কাজের বাইরে তারকাদের এমন ‘অহেতুক’ বিবাদে ইন্ডাস্ট্রির মন্দাবস্থার চিত্রই যেন ফুটে উঠছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..