✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ২৩:০৭:৫৮ |
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারীদের জন্য ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নারীদের গণপরিবহনে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিনমাসের মধ্যে এ বাস সার্ভিস চালু হতে পারে।

দেশটির সংবাদমাধ্যম ডনের ১১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩০টি বৈদ্যুতিক বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। বাসগুলো চীন থেকে আমদানি করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে দেশটির প্রতিষ্ঠান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (এইচআইটি) সহযোগিতা নেওয়া হবে।

বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টির বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। সিডিএর ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এ বাস সার্ভিস যাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে ব্যস্ত সময়ে বাসগুলোতে নারীদের আসন পেতে সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণে শুধু নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ডনকে বলেন, ‘গোলাপি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগকে বোর্ডের অনুমোদনের জন্য প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। বোর্ডের অনুমোদন পাওয়ার পর চীন থেকে বাস আমদানির বিষয়ে এইচআইটির সঙ্গে যোগাযোগ করা হবে।’

বাসগুলো প্রাথমিকভাবে বিদ্যমান বৈদ্যুতিক বাস সার্ভিসের রুটগুলোতে চলাচল করবে। তবে প্রয়োজন অনুযায়ী নতুন রুটও যুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে ইসলামাবাদে পর্যটন আকর্ষণ বাড়াতে ডাবল ডেকার বাস সার্ভিস চালুর উদ্যোগও নিয়েছে সিডিএ। প্রাথমিকভাবে চারটি বাস দিয়ে এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে। বাসগুলো দিয়ে ২৫ কিলোমিটারের একটি সিটি ট্যুর পরিচালনা করা হবে।

এ যাত্রা শুরু হবে এফ-৯ পার্ক থেকে। পথে ফয়সাল মসজিদ, লোক বিরসা ও শাকারপারিয়ানের মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন যাত্রীরা।

ডাবল ডেকার বাস সংগ্রহের সম্ভাব্যতা যাচাই ও ব্যয়ের হিসাব তৈরির জন্য সিডিএ হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার সঙ্গে যোগাযোগ করেছিল। ইতোমধ্যে সিডিএর বোর্ড এবং ডেভেলপমেন্ট ওয়ার্কিং পার্টি (ডিডব্লিউপি) এ প্রকল্পের পিসি-১ অনুমোদন করেছে।

সিডিএর ওই কর্মকর্তা বলেন, ‘ডাবল ডেকার বাস সার্ভিস চালুর প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। এটি শিগগিরই চালু হতে পারে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে নারীদের জন্য গোলাপি বাস সার্ভিসও চালুর পরিকল্পনা রয়েছে।’ সূত্র: ডন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..