✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ২৩:০৫:৫৮ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রতিদিন হাজারো মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরবের ত্রাণ সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ)। 

উপত্যকাটিতে, মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি সরকারের এ উদ্যোগে খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর মধ্যে প্রতিদিন গরম খাবার বিতরণ করা হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর), দুই সংস্থার কর্মীরা, খাদ্যসহায়তার অংশ হিসেবে, অভাবী পরিবারগুলোর মধ্যে ২৪ হাজার ৮শ' প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন।

এ কর্মসূচির আওতায় দেইর আল-বালাহ ও আল-কারারাসহ গাজার বিভিন্ন এলাকার অসহায় পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। খাবার প্রস্তুত, রান্না ও বিতরণের প্রতিটি পর্যায়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজায় খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিতে সৌদি আরবের চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে, গত ৪ নভেম্বর, তাঁবু ও খাদ্যসামগ্রীভর্তি একটি ত্রাণবহর গাজায় প্রবেশ করে। বাস্তুচ্যুত ও সংকটাপন্ন পরিবারগুলোর আশ্রয় এবং খাদ্যের প্রয়োজন মেটাতে এসব সহায়তা পাঠানো হয়।

উল্লেখ্য, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় ২০২৩ সালের নভেম্বরে গাজার জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করে কেএসরিলিফ। সংস্থাটির ‘সাহেম’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ তহবিল সংগ্রহ করা হচ্ছে।

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে খাদ্য, আশ্রয় ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহের মাধ্যমে সৌদি আরবের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..