✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই: সংসদে অর্থমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ২২:৫৩:৪৯ |
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা ছাড়িয়েছে, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে সোমবার (১৬ নভেম্বর) প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের বিপরীতে ৭ দশমিক ৬৪ শতাংশ। পরের বছর ২০২৩ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে। ২০২৪ সালে তা পৌঁছায় ১৭ দশমিক ৮৩ শতাংশে। গত বছর ২০২৫ সালে ব্যাংকগুলোর দেওয়া ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ছিল ২৯ দশমিক ৯২ শতাংশ।

আর চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা; এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

খেলাপি ঋণ আদায়ে কর্মপরিকল্পনা বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..