✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

কাপ্তাই হ্রদের নীল জলে সাঁতারুদের শ্রেষ্ঠত্বের লড়াই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ১৯:৩৭:৫১ |

হিমশীতের আমেজ। কুয়াশার চাঁদরে ডাকা আশপাশ। সূর্যের আলোয় জ্বল জ্বল করছিল নীল কাপ্তাই হ্রদ। স্নিগ্ধ প্রকৃতি রূপ নিয়েছিল এক রোমাঞ্চকর রণাঙ্গনে। বাঁশি ফু দিতে রাঙামাটির কাপ্তাই উপজেলার বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাট থেকে হ্রদে গায় ভাসালেন এক ঝাঁক তরুণ-তরুণী। টানা আড়াই ঘণ্টা চলে কাপ্তাই হ্রদের বুকে দেশের দূরপাল্লার সাঁতারুদের শ্রেষ্ঠত্বের লড়াই।

সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে কাপ্তাই উপজেলা থেকে ১০ কিলোমিটার সাঁতার কেটে  রাঙামাটি শহীদ মিনারঘাট এসে প্রথমে পৌঁছায় পুরুষ সাঁতারু বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। পরে বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা ও সেনাবাহিনীর জুয়েল আহমেদ। এপর নারীদলের সাঁতারুদের মধ্যে প্রথমে ঘাটে আসেন প্রথমে সেনাবাহিনীর মুক্তি খাতুন। পরে নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলি আক্তার এসে পৌঁছান। নারী ও পুরুষ দল মিলে মোট ২০ জন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

রাঙামাটি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে দুপুর দেড়টার দিকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার জমজমাট ও বর্ণিল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে কাপ্তাইয়ের এই জলকেলি উৎসবের।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বলেন, বাংলাদেশ নৌবাহিনী দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী, সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু  হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৬’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিভাবান সাঁতারুদের বিকাশের পাশাপাশি জাতীয় সাঁতার অঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পথ সুগম হবে। বাংলাদেশ নৌবাহিনীর এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বমানের সাঁতারু হিসেবে গড়ে তোলা, যারা ভবিষ্যতে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকাকে সমুন্নত রাখবে।

নৌবাহিনীর প্রধান বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের প্রতিভা অন্বেষণ ও বিকাশমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

রাঙামাটির ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীসহ কুষ্টিয়ার সাগরখালী সুইমিং ক্লাব, বিকেএসপি, ভাটিবাংলা সাইমিং ক্লাব, কিশোরগঞ্জ নিকলী সুইমিং ক্লাব অংশগ্রহণ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..