✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

রুশ হামলায় ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ১৯:৩৬:৫৪ |

যুক্তরাষ্ট্রের মধ্যধস্ততায় আবুধাবিতে শান্তি আলোচনার পরও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশেষ করে মস্কো কিয়েভের বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং সাবস্টেশনগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

এমন পরিস্থিতিতে দেশটিতে এবারের শীত মৌসুমে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ৩৮টি দেশের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলো। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাগুলোর পক্ষ থেকে যৌথ বিবৃতির আগে রয়টার্সের হাতে আসা যৌথ বিবৃতিতে সংস্থাগুলো এ কথা জানিয়েছে। সংস্থাগুলো বলছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর অব্যাহত হামলার কারণে পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি হারে বাড়ছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি, ইউক্রেনের পারমাণবিক স্থাপনা এবং সেগুলোর নিরাপদ পরিচালনার জন্য অপরিহার্য জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধান উদ্বেগের কারণ হলো, গ্রিড থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রগুলোর পক্ষে পারমাণবিক উপাদানগুলোকে ঠান্ডা রাখা এবং বড় ধরনের বিপর্যয় (মেল্টডাউন) এড়ানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এমনটি ঘটলে বাতাসে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। ১৯৮৬ সালের চেরনোবিল বিপর্যয়ের সময় বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

সেই দুর্ঘটনায় ইউক্রেন, বেলারুশ, রাশিয়া এবং উত্তর ও মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে আয়োডিন-১৩১, সিজিয়াম-১৩৪ এবং সিজিয়াম-১৩৭-এর মতো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল। এই আহ্বানের সঙ্গে যুক্ত সংস্থাগুলো হলো, ইউরোপীয় রেডিওলজিক্যাল প্রোটেকশন কম্পিটেন্ট অথরিটিজ-এর প্রধানদের সংগঠন (হার্কা), ওয়েস্টার্ন ইউরোপিয়ান নিউক্লিয়ার রেগুলেটরস অ্যাসোসিয়েশন (ওয়েনরা) এবং নর্ডিক রেডিয়েশন সেফটি অথরিটিজ-এর প্রধানদের সংগঠন (নোরা)।

এসব সংস্থার মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ মোট ৩৮টি দেশের প্রতিনিধিত্ব করে।

‘পদক্ষেপ নিলে এই পরিস্থিতি থামানো সম্ভব’

হার্কা এবং নোরা-এর প্রধান পার স্ট্র্যান্ড এক সাক্ষাৎকারে জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার হামলা আরও প্রাণঘাতী হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, রাশিয়া এখন এমন ড্রোন ব্যবহার করছে যা অনেক বেশি বিস্ফোরক বহন করতে পারে এবং লক্ষ্যভেদে অনেক বেশি নিখুঁত। তিনি রয়টার্সকে বলেন, রাশিয়ার এই নতুন কৌশলের কারণে আসন্ন শীতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে।

তার মতে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে তখন, যদি পুরো ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড অকার্যকর হয়ে পড়ে (ব্ল্যাকআউট হয়), যার ফলে দেশটির নয়টি সক্রিয় পারমাণবিক চুল্লি একই সঙ্গে ঝুঁকির মুখে পড়বে। তিনি বলেন, নয়টি চুল্লি একই সময়ে বিপদে পড়া এবং সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হলে এটি অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি হবে।

তিনি জোর দিয়ে বলেন, এখনই পদক্ষেপ নিলে এবং রাশিয়ার ওপর জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব। পার স্ট্র্যান্ড বলেন, যদি তা না হয়, তবে পারমাণবিক দুর্ঘটনার সম্ভাব্য পরিণতি মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে জরুরি প্রস্তুতির ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

শনিবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত সপ্তাহে সামরিক কর্মকাণ্ডের কারণে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে, যার ফলে দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কিছু সচল ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিতে হয়েছে। ইউক্রেনে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যার মধ্যে তিনটি বর্তমানে চালু আছে এবং এই শীতে ব্যবহৃত বিদ্যুতের প্রায় ৮০ শতাংশ সরবরাহ করছে। চতুর্থ কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া বর্তমানে সম্মুখসারির কাছাকাছি এলাকায় রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

কেন্দ্রটি বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করছে না; তবে পারমাণবিক উপাদানগুলোকে শীতল রাখতে এবং বড় ধরনের বিপর্যয় (মেল্টডাউন) এড়াতে এটি বাইরের বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল। কেন্দ্রটির যন্ত্রপাতি ইউক্রেন থেকে সরবরাহকৃত বিদ্যুতের মাধ্যমেই সচল থাকে।

আইএইএ-এর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে জাপোরিঝিয়া কেন্দ্রটি ২৭ বার বাইরের বিদ্যুৎ সংযোগ হারিয়েছে, যার ফলে সেটিকে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। সংস্থাটি আরও জানায়, মার্চ মাসের শেষ দিক থেকে কেন্দ্রটি কেবল একটিমাত্র বাইরের বিদ্যুৎ লাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পারমাণবিক কেন্দ্রটিতে হামলা চালানোর এবং কেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলেছে।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..