✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ১৯:৩৪:০৮ |

জোহানেসবার্গে শুরুর ধাক্কা সামলে অনায়েস ব্যাটিংয়ে বাংলাদেশকে চাপে রাখলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান অ্যাকারম্যান ও হামজা। দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি তারা। রান তুলেছে ১১১। অ্যাকারম্যান ৭০ ও হামজা ৫০ রানে অপরাজি আছেন। ফলে বাংলাদেশের থেকে ২৬৫ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা।

তৃতীয় সেশনে ব্যাটিং করেছে স্বাগতিকরা। এদিকে বোলিংয়ে কিছুটা ধার হারিয়েছে টাইগাররা। বল পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে কমছে বিষ। একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ টার্ণই পাচ্ছেন না। এছাড়া হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ চেষ্টা চালালেও পারেননি উইকেট এনে দিতে।

এই টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে কোনো সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা প্রথম উপমহাদেশীয় দল হিসেবে বাংলাদেশ এক নতুন নজির গড়েছে। এশিয়ার বাইরে এটি তাদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এরপর দুপুরের খাবারের আগে দক্ষিণ আফ্রিকাকে ২৫ মিনিট ব্যাটিং করতে হয়, তবে শুরুতেই তারা বড় ধাক্কা খায় তারা। এইডেন মার্করাম পয়েন্টের ওপর দিয়ে একটি চমৎকার কাট শট খেলে বাউন্ডারি আদায় করেন, কিন্তু ঠিক পরের বলেই বল তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে জমা পড়ে, যা মাহমুদের জন্য এই সফরে এক স্বপ্নের সূচনা এনে দেয়।

প্রথম দিনের মধ্যাহ্নভোজের পর পিচ কিছুটা সমতল হয়ে গিয়েছিল, সেই অভিজ্ঞতার ওপর ভরসা রেখে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের খেলা শুরু করে। আশা ছিল আজও পিচ ব্যাটারদের অনুকূলে থাকবে। তবে দিনের শুরুটা তাদের জন্য ছিল বেশ অস্বস্তিকর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..