✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

ধানুসকে কেন অভিনয় না ছাড়ার আর্জি জানালেন সাই পল্লবী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ১৩:২২:৪৯ |

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় রাজনীতির টানে রূপালি পর্দা থেকে বিদায় নিয়েছেন। তবে ধানুসকে সেই পথ না মাড়াতে জোরালো অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী সাই পল্লবী।  

রাজনীতির ময়দানে নামার গুঞ্জনের মধ্যেই তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ধানুসের মতো শক্তিমান অভিনেতাকে অভিনয়ের দুনিয়া থেকে হারাতে চান না তিনি।

আসন্ন সিনেমা ‘ওম: চ্যাপ্টার ওয়ান’-এর প্রচারণা অনুষ্ঠানে ধানুসকে উদ্দেশ্য করে এই আর্জি জানান সাই পল্লবী। তার এই বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে আসার পথে রাস্তায় বেশ কিছু রাজনৈতিক পতাকা চোখে পড়েছিল সাই পল্লবীর। সেই প্রসঙ্গ তুলে মজার ছলে তিনি বলেন, ‘এখানে আসার পথে এত পতাকা দেখছিলাম যে মনে হচ্ছিল, কোনো রাজনৈতিক সভায় যাচ্ছি!’ এরপরই তিনি ধানুসের উদ্দেশে নিজের মনের কথা তুলে ধরেন।

থালাপতি বিজয়ের উদাহরণ টেনে সাই পল্লবী বলেন, ‘আপনি জীবনে যা-ই করুন, আপনার জন্য আমার শুভকামনা রইল। কিন্তু একজন অভিনেত্রী হিসেবে আমার মনে বারবার একটা কথাই আসছে। বিজয় স্যার রাজনীতিতে যোগ দিয়ে অভিনয় ছেড়েছেন। আপনি এমন করবেন না। আমি চাই, ধানুস যেন অভিনয়টা চালিয়ে যান।’

কেন ধানুসের অভিনয় জগতে থাকা জরুরি, তার ব্যাখ্যাও দিয়েছেন সাই পল্লবী। তার মতে, ধানুসের অভিনয় কেবল দর্শককে বিনোদন দেয় না, বরং তাদের জীবনেও গভীর প্রভাব ফেলে। তিনি বলেন, ‘ধানুসের অভিনয় দর্শকের মনে দীর্ঘদিন গেঁথে থাকে। এমন প্রভাব তৈরি করতে গেলে সত্যিকারের অভিনেতা হতে হয়।’ বক্তব্যের শেষে তিনি আবারও অনুরোধ করে বলেন, ‘আপনি যে পথই বেছে নিন না কেন, দয়া করে অভিনয় চালিয়ে যাবেন। আপনার মতো অভিনেতাকে আমরা হারাতে চাই না।’

একই অনুষ্ঠানে সাই পল্লবীর পাশে দাঁড়িয়ে তার প্রশংসা করেন ধানুসও। নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাইয়ের অভিনয় নিয়ে চলা সমালোচনার কড়া জবাব দেন তিনি। অভিনেত্রীর কাজের প্রতি নিষ্ঠা ও অভিনয়দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এই অভিনেতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..