✕

সর্বশেষ :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস! অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী! নিরাপত্তা জোরদার করে শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রায় ১৯ নভেম্বর গাজায় মানবিক সহায়তার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যসহ ৪ দেশের আহ্বান পাকিস্তানে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরব আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা আইসিসি চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ পেলেন জয় শাহ

নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল আনলো আলিবাবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৬, | ১৩:১৫:৩২ |

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘কিয়েন-৪-ম্যাক্স’ প্রকাশ করেছে। রবিবার মডেলটি উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি জটিল পেশাগত ও বৈজ্ঞানিক কাজ আরো ভালোভাবে করতে পারবে। পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় মডেলটির সুরক্ষাব্যবস্থাও উন্নত করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, আলিবাবার দাবি, নতুন মডেলটি দিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল ও পেশাগত কাজ করা যাবে। এর মধ্যে রয়েছে ত্রিমাত্রিক নকশা তৈরি, গেম তৈরি, যন্ত্রাংশের নিখুঁত নকশা ও উৎপাদন, অর্থনীতি, আইন, স্বাস্থ্যসেবা এবং উন্নত বৈজ্ঞানিক গবেষণা। বিশ্বজুড়ে উন্মুক্ত এআই মডেল তৈরিতে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠান আরো শক্তিশালী এআই মডেল তৈরির প্রতিযোগিতায় নেমেছে। একই সঙ্গে এসব মডেল চালানোর খরচ কম রাখার দিকেও নজর দিচ্ছে তারা। প্রতিযোগিতাটি দিন দিন আরো তীব্র হচ্ছে।

আলিবাবা জানিয়েছে, গত আগস্টে প্রকাশিত ‘কিয়েন-৩.৮-ম্যাক্স’-এর তুলনায় নতুন ‘কিয়েন-৪-ম্যাক্স’ আরো ভালো কাজ করে। এটি কমসংখ্যক টোকেন ব্যবহার করেও কাজ সম্পন্ন করতে পারে। ফলে মডেলটি ব্যবহারে খরচও কম হবে। নতুন মডেলটির প্রশিক্ষণের সময় কোডিংয়ের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও পরীক্ষা করেছে আলিবাবা। 

প্রতিষ্ঠানটির দাবি, এসব পরীক্ষার মাধ্যমে কোডের ভেতর ক্ষতিকর নির্দেশনা ঢুকিয়ে দেওয়া, মেমোরির নিরাপত্তায় ত্রুটি এবং ব্যবহারকারীর প্রবেশাধিকার নিয়ন্ত্রণের দুর্বলতার মতো ঝুঁকি কমানো হয়েছে। এ ছাড়া সাইবার অপরাধ ও বিপজ্জনক পদার্থ-সংক্রান্ত কাজে মডেলটির অপব্যবহার ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা আরো শক্তিশালী করা হয়েছে।আলিবাবা জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ পরীক্ষায় মডেলটির মধ্যে বড় ধরনের উচ্চঝুঁকির কোনো সক্ষমতার প্রমাণ পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক মাসগুলোতে চীনের এআই নির্মাতারা নতুন মডেল প্রকাশের সময় সেগুলোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে আগের চেয়ে বেশি তথ্য জানাচ্ছে। সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..