✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২৩:৫৪:০১ |

জোহানেসবার্গে প্রথম টেস্টে দিনের শেষ বলে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লু হয়েছেন ১৩৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে। তাতে ভেঙেছে লিটন দাস ও হৃদয়ের ২০৬ রানের ষষ্ঠ উইকেট জুটি।

বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান তুলে। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। লিটন কাল দিন শুরু করবেন ৯২ রান নিয়ে।

রবিবার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো বাংলাদেশ একপর্যায়ে ৭ রানে ২ উইকেট, পরে ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল। তবে সেই বিপর্যয় সামলে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা ইনিংস গড়ার পথে এগিয়েছে বাংলাদেশ।

তাওহিদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে সফরকারীরা। দুই ব্যাটারের ২০৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। যদিও দিনের শেষ বলে হৃদয়কে হারানোর আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..