✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২১:১৭:৪৬ |সিঙ্গাপুর থেকে দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রবিবার (১৫ নভেম্বর) নির্ধারিত ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বমি করেন। পরে তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তাঁর দেশে ফেরার যাত্রা স্থগিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সিঙ্গাপুর শাখার উপদেষ্টা মো. বাবুল খন্দকার। তিনি জানান, দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর ড. খন্দকার মোশাররফ হোসেন বমি করেন। পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়।
গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১০ দিন পর, ১৫ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।