✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২১:১৬:১৪ |

ময়মনসিংহে জামান নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেতেছে। আজ রোববার সন্ধ্যায় মধ্য বাড়েরা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জামান (৩৫) মধ্য বাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নাম্বার ওয়ার্ডের কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুপিয়ে আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

কোতোয়ালি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। হত্যাকান্ডের প্রকৃত কারন খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..