✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

টানা দ্বিতীয় টেস্টে হৃদয়ের সেঞ্চুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২১:১৪:৪৩ |

ব্যাট হাতে স্বপ্নের সময় পার করছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ডাবল সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তুলে নিয়েছেন দুর্দান্ত এক শতক। জোহানেসবার্গে ক্যারিয়ারের মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়লেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

সেঞ্চুরি উদ্‌যাপনেও ছিল হৃদয়ের চেনা ভঙ্গি। শতক পূর্ণ করার পর হেলমেট খুলে ব্যাটের আগায় তুলে ধরে উঁচিয়ে ধরেন তিনি। সতীর্থদের অভিনন্দনে উদ্‌যাপিত হয় তার আরেকটি স্মরণীয় অর্জন।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল হতাশার। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এমন কঠিন পরিস্থিতিতে ক্রিজে এসে দলের হাল ধরেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ে একের পর এক রান তুলে নেন তিনি।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে ১৯৫ বলে ৯টি চারের সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। অন্য প্রান্তে লিটন কুমার দাসের সঙ্গে গড়ে তোলেন দুর্দান্ত এক জুটি।

এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন হৃদয়। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৮২ রান। ফলে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান এবং টানা দুই টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মাটিতেও হৃদয়ের ব্যাটিংয়ের ধারাবাহিকতা নতুন নয়। গত আগস্টে বাংলাদেশ 'এ' দলের হয়ে দেশটিতে খেলতে গিয়ে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো বিদেশি ব্যাটারের সেটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পাশাপাশি বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে সেটিই সর্বোচ্চ ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে ৭৭ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯০ রান। হৃদয় ১০৮ এবং লিটন ৮৫ রানে অপরাজিত রয়েছেন। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৬৯ রান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..