✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

প্রতিশ্রুতি সত্ত্বেও আসিয়ান-চীন সমুদ্র আচরণবিধি অধরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২১:১২:৩৯ |

দক্ষিণ চীন সাগরে আচরণবিধির প্রণয়নের দীর্ঘ প্রতীক্ষিত আলোচনা সম্পন্ন করতে পারেনি আসিয়ান ও চীন। ফলে চলতি বছরের মধ্যে আলোচনা সম্পন্ন করার প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না। যদিও খসড়াটির প্রায় ৮০ শতাংশ বিষয়ে তারা একটি অন্তর্বর্তীকালীন ঐকমত্যে পৌঁছেছে।

দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি দাবির জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই ম্যানিলায় ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনের জন্য আসিয়ান নেতারা সমবেত হয়েছেন। এমন পরিস্থিতিতেই এই ঘোষণা এল। রবিবার (১৫ নভেম্বর) ম্যানিলায় ১১ সদস্যবিশিষ্ট ‘অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস’ (আসিয়ান)-এর শীর্ষ সম্মেলনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ চীন সাগরে আসিয়ান-চীন আচরণবিধি নিয়ে আলোচনা চলছে। বর্তমান সভাপতি হিসেবে ফিলিপাইন এই আলোচনাকে ত্বরান্বিত করার এবং চলতি বছরের মধ্যেই আচরণবিধি চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. তেরেসা লাজারো বলেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এই আচরণবিধিটি আইনত বাধ্যতামূলক হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তেরেসা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আসিয়ানভুক্ত দেশগুলো এবং চীনের দৃষ্টিভঙ্গি ভিন্ন।

চীনের দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশীরা চায়, এই আচরণবিধিটি যেন আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তাদের অভিযোগ, দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করার সময় বেইজিং বারবার আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করেছে। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে সব কার্যক্রম আইনসম্মত ও পেশাদার ছিল বলে দাবি করে আসছে বেইজিং।

দক্ষিণ চীন সাগরে চীনের ব্যাপক সামুদ্রিক দাবিগুলোর সাথে ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ (বিশেষ অর্থনৈতিক অঞ্চল)-এর দাবির সংঘাত রয়েছে। তাই উত্তেজনা বৃদ্ধি রোধ করতে এবং সমুদ্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর আচরণবিধি থাকা অত্যন্ত জরুরি।

২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালের এক রায়ে দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত দাবির কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। তবে বেইজিং এই রায় প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ম্যানিলা ও বেইজিংয়ের মধ্যে বেশ কয়েকবার সামুদ্রিক সংঘাত ঘটেছে। ফিলিপাইনের অভিযোগ, চীন তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভেতরে বারবার আগ্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। অন্যদিকে, চীন ফিলিপাইনের বিরুদ্ধে তাদের দাবি করা ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে।

বিশ্লেষকদের মতে, এই মতপার্থক্য কেবল আসিয়ান ও চীনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সিঙ্গাপুরের এস. রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো কলিন কোহ বলেছেন, আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যকার বিভাজন আচরণবিধির ভৌগোলিক পরিধি নিয়ে মতপার্থক্যও অন্তর্ভুক্ত আলোচনা প্রক্রিয়াকে ধীর করে দিয়েছে।তিনি বলেন, বেইজিং ছাড়াও আসিয়ানের অভ্যন্তরীণ মতপার্থক্যগুলোও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কোহ জানান, অবশিষ্ট মতপার্থক্যগুলো সমাধান করা কঠিন হবে এবং এর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে বড় ধরনের ছাড় প্রয়োজন হবে। আগামী বছর সিঙ্গাপুর যখন আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করবে, তখন আচরণবিধির বিষয়ে ঐকমত্য অর্জনের দায়িত্ব তাদের ওপর বর্তাবে।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..