✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ দ্বিগুণ, আড়াই বছর ধরে অচল দুই অ্যাম্বুলেন্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২০:৩৬:৩৭ |

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়লেও বাড়েনি চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা। ৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকছেন। এর মধ্যে প্রায় আড়াই বছর ধরে অচল পড়ে আছে দুটি অ্যাম্বুলেন্স। ছাদে ফাটলসহ নানা অবকাঠামোগত সমস্যায়ও ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

হাসপাতালটিতে লামা উপজেলা ছাড়াও আলীকদমের একাংশ এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের মানুষ চিকিৎসা নিতে আসেন। সব মিলিয়ে বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার ভরসাস্থল এ স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু প্রয়োজনের তুলনায় শয্যা ও সুযোগ-সুবিধা কম থাকায় অনেক রোগীকে মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ করিম বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের সমস্যাগুলো তুলে ধরা হলেও কার্যকর সমাধান হচ্ছে না। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরেক বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, লামার তিন লক্ষাধিক মানুষসহ আশপাশের এলাকার রোগীরা এ হাসপাতালের ওপর নির্ভরশীল। তিনি অচল দুটি অ্যাম্বুলেন্স দ্রুত সচল করা অথবা নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার দাবি জানান।

হাসপাতালের চিকিৎসক ডা. জোবায়ের ইসলাম বলেন, ৫০ শয্যার হাসপাতালে সব সময়ই ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি থাকেন। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়। প্রায় আড়াই বছর ধরে দুটি অ্যাম্বুলেন্স অচল থাকায় রোগী স্থানান্তরেও সমস্যা হচ্ছে।

স্থানীয়দের দাবি, হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি অচল অ্যাম্বুলেন্স দুটি দ্রুত সচল করতে হবে। একই সঙ্গে অবকাঠামোগত সমস্যার সমাধান, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..