✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ২০:৩৫:৩৬ |

নাটোরের বড়াইগ্রামে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের পুলিশ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুর রশীদ (৬৫) বনপাড়া পৌরসভার মৃধাপাড়া এলাকার মৃত রইছ উদ্দিন শেখের ছেলে। তিনি এক আত্নীয় বাড়িতে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে। 

বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম বলেন, বনপাড়া পুলিশ উপকেন্দ্রের সামনে মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক আব্দুর রশীদকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুর রশীদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ওসি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..