✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ১৫:১৪:১৬ |

সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির আল-জাওয়াফ প্রদেশের আকাশে সিএইচ৪ মডেলের এই ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে।

আজ রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। সূত্র: আলজাজিরা

ইয়াহিয়া সারে বলেন, “মহান আল্লাহর সহায়তায়, আমাদের সশস্ত্র বাহিনী একটি সিএইচ৪ এয়ারক্রাফট ভূপাতিত করেছে। এ সময় এটি আল-জাওয়াফের আকাশে শত্রুতাপূর্ণ কার্যক্রম চালাচ্ছিল। এটি সফলভাবে ভূপাতিত করতে উপযুক্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে।”

তিনি আরও জানান, বর্তমান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই মডেলের মোট পাঁচটি এয়ারক্রাফট ভূপাতিত করেছে তাদের বাহিনী। উল্লেখ্য, সিএইচ৪ এয়ারক্রাফট দিয়ে একইসঙ্গে নজরদারি ও সামরিক হামলা চালানো যায়।

এদিকে, এই ঘটনার আগে রোববার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবে অন্তত দুটি ব্যালিস্টিক মিসাইলসহ একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুথিদের ছোড়া ওই মিসাইল ও ড্রোনগুলো সফলভাবে মাঝপথেই ভূপাতিত করা হয়েছে।

গত জুলাই মাস থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে পূর্ণমাত্রার হামলা ও পাল্টা হামলা শুরু হয়েছে। হুথিদের কাছ থেকে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে সৌদি জোট ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি বিশেষ অভিযান শুরু করার পর থেকে সংঘাতের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। এর আগে ইয়েমেন সরকার জানিয়েছিল, হুথিদের লক্ষ্য করে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় সাড়ে সাতশ বিমান হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..