✕

সর্বশেষ :
রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয় শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্ত এস্তোনিয়ার ২৪ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ১৫:১১:২৮ |

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তার সম্পর্ক নানা সময়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই দুই তারকার বাইরেও শাকিবের জীবনে ছিল এক প্রেমের গল্প, যার পরিণতি হয়নি। একসময় সেই প্রেমিকাকেই বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন তিনি।

সম্প্রতি চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় নিজের অতীত প্রেমের কথা তুলে ধরেন শাকিব। কথায় কথায় উঠে আসে চলচ্চিত্রজগতের বাইরের এক তরুণীর প্রসঙ্গ। ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে ছিলেন তিনি। পড়াশোনা করেছেন গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে।

পূর্ণিমা জানান, শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অনেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। একপর্যায়ে শাকিবও স্বীকার করেন, সেই সম্পর্ক তার জীবনে বিশেষ গুরুত্ব বহন করত। মেয়েটিকে বিয়ে করার ইচ্ছাও ছিল তার।

শাকিবের ভাষায়, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।’

সেই তরুণীর পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসাও করেন অভিনেতা। জানান, দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল। তবে নানা অভিমান ও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সম্পর্কটি টেকেনি। বিচ্ছেদের পর দুজনের জীবনই এগিয়েছে ভিন্ন পথে।

এত বছর পরও সেই সম্পর্কের স্মৃতি মনে পড়ে শাকিবের। পূর্ণিমা জানতে চাইলে তিনি স্বীকার করেন, মাঝেমধ্যে পুরোনো দিনের কথা মনে পড়ে। তবে এখন আর তাদের মধ্যে যোগাযোগ নেই। নতুন করে যোগাযোগ করার ইচ্ছাও নেই তার। চলার পথে কখনো কখনো সেই পরিবারের বাড়ির সামনে দিয়ে যাওয়া হয় বলেও জানান অভিনেতা।

সম্পর্ক ভাঙার কারণ নিয়ে শাকিবের ধারণা, ভালোবাসা বেশি থাকলে ছোটখাটো বিষয়েও অভিমান তৈরি হতে পারে। তাদের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছিল। বিচ্ছেদ নিয়ে এখনো তার মনে অনুশোচনা রয়েছে বলে জানান তিনি।

ব্যক্তিজীবনে এমন অপ্রাপ্তির গল্প থাকলেও সিনেমার ক্যারিয়ারে শাকিবের পথচলা দীর্ঘ সাফল্যের। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..