✕

সর্বশেষ :
১৫০ বছর পর মিসিসিপির প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর কে এই স্কট কলম? জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৫০ বছর পর মিসিসিপির প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর কে এই স্কট কলম?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ২১:৪২:১০ |

যুক্তরাষ্ট্রের গভীরভাবে রক্ষণশীল অঙ্গরাজ্য মিসিসিপিতে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও আইনজীবী স্কট কলম। ১৫০ বছরের বেশি সময় পর অঙ্গরাজ্যটি থেকে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। 

একই সঙ্গে ৪৩ বছর পর মিসিসিপিতে সিনেট নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি।

গত বুধবার রাতে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে অল্প ভোটের ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন ৪৩ বছর বয়সী কলম। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহের বেশি সময় পর ফল ঘোষণা করা হয়। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে তার জয়ের ব্যবধান ছিল পাঁচ হাজারেরও কম।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প মিসিসিপিতে ২৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন। এমন একটি অঙ্গরাজ্যে কলমের জয়কে ডেমোক্র্যাটদের জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ১৯৮২ সালের পর এই প্রথম মিসিসিপি থেকে কোনও ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হলেন।

স্কট কলম পেশায় আইনজীবী। ২০১৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত তিনি মিসিসিপির একজন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তিনি অঙ্গরাজ্যের ১৬তম জুডিসিয়াল ডিস্ট্রিক্টের প্রথম কৃষ্ণাঙ্গ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকার চারটি কাউন্টির অধিকাংশ বাসিন্দাই শ্বেতাঙ্গ।

স্কট কলমের আলোচিত মামলাগুলোর একটি ছিল এডি লি হাওয়ার্ডের মামলা। হত্যার দায়ে ২৬ বছর মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকার পর ২০২১ সালে প্রমাণের অভাবে মুক্তি পান হাওয়ার্ড। পরে স্কট কলমের কার্যালয় তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে।

নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয়, মজুরি বৃদ্ধি ও স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়েছেন স্কট কলম। ৭৫ হাজার ডলারের কম আয় করা মিসিসিপিবাসীর ফেডারেল কর কমানো, ন্যূনতম মজুরি বাড়ানো এবং মেডিকেইডে ট্রাম্প প্রশাসনের কাটছাঁটের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জয়ের পর ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান টুগালু কলেজে সমর্থকদের উদ্দেশে স্কট কলম বলেন, একসময় তার হাল ছেড়ে দিতে ইচ্ছা হয়েছিল। তবে তিনি বিশ্বাস ধরে রেখেছিলেন এবং মিসিসিপির সম্ভাবনায় আস্থা রেখেছিলেন।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তার নাম আলোচনায় এসেছে। তবে স্কট কলম বলেছেন, আপাতত তার লক্ষ্য মিসিসিপির মানুষের জন্য কাজ করা। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..