✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৭:৪৫:৪২ |

কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় ৫৭ কোটি টাকা। প্রকল্পটির একটি প্যাকেজে অতিরিক্ত ৫৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩২৩ কোটি চার লাখ ৭০ হাজার টাকা।

একই বৈঠকে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নের জন্য ২৬৬ কোটি ১৪ লাখ টাকার কাজের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজ পেয়েছে রানা বিল্ডার্স (প্রাইভেট) লিমিটেড।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সড়ক জোনের অধীন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের ‘কর্ণফুলী টানেল (আনোয়ারা) হতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন’ প্রকল্পের একটি প্যাকেজের কাজ পেয়েছে রানা বিল্ডার্স। এ কাজের চুক্তিমূল্য ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা।

অন্যদিকে, ‘আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে চার লেনে উন্নীতকরণ (শিকলবাহা-আনোয়ারা সড়ক)’ প্রকল্পের প্রথম সংশোধনীর আওতায় একটি প্যাকেজের ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা। এখন ভেরিয়েশন অর্ডার-১-এর মাধ্যমে অতিরিক্ত ৫৬ কোটি ৯০ লাখ সাত হাজার ৩১৫ টাকা ব্যয় বাড়ানো হচ্ছে। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ৩২৩ কোটি চার লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ।

প্রকল্পের আওতায় শিকলবাহা-আনোয়ারা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ, সড়কের বাঁধ প্রশস্তকরণ এবং সড়কের মধ্যবর্তী স্থানে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..