✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৭:৫০:১২ |

সরকারি মজুত বাড়াতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এ দুই পণ্য কিনতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় দুটি প্রতিষ্ঠান থেকে এসব পণ্য কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিকেজি চিনি কিনতে খরচ পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা ও মসুর ডাল কিনতে ৭৬ টাকা ৭৭ পয়সা।

বৃহস্পতিবার  অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পণ্য দুটি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা।

৫০ কেজির বস্তায় এসব চিনি সরবরাহ করা হবে। ভ্যাট ও করসহ প্রতিকেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা।

দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের (ফ্রেশ) কাছ থেকে এসব চিনি কেনার সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এসব ডালের ভ্যাট ও করসহ প্রতিকেজির দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা। দরপত্রে সুপারিশকৃত প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ডাল কেনার প্রস্তাব করা হয়েছে।

দুটি পণ্যই ই-জিপি ব্যবস্থায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের (জাতীয়) মাধ্যমে কেনা হবে। প্রস্তাব দুটি অনুমোদিত হলে চিনি ও মসুর ডাল কেনায় সরকারের মোট ব্যয় দাঁড়াবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..