✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৪:৩৮:৪৬ |

ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগের ব্যাটে দেখা গেল দুর্দান্ত ঝলক। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ এই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে বাবার ছায়া ফুটিয়ে তুলে খেলেছেন ১৬০ রানের অসাধারণ ইনিংস।

ওমানের মাঠে আমিরাতের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন আর্যবীর। ১৩টি চার ও ২টি ছক্কায় পূর্ণ করেন সেঞ্চুরি। এরপরও থামেননি তিনি। শেষ পর্যন্ত ১৬৮ বল মোকাবিলায় ১৭টি চার ও ৭টি ছক্কায় ১৬০ রান করে সাজঘরে ফেরেন এই তরুণ ওপেনার।

বাবা বীরেন্দ্র শেবাগের মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত হওয়ার ইঙ্গিত দিচ্ছেন আর্যবীর। বয়সভিত্তিক এই টুর্নামেন্টেও ধারাবাহিকভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি।

এর আগে নেপালের বিপক্ষে ৫২ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আর্যবীর। পাকিস্তানের বিপক্ষেও ব্যাট হাতে অবদান রেখেছেন ২২ রান করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..