✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ১১ কারখানা ছুটি, সতর্ক পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৪:২৪:০০ |

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোনো সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার ফটক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল ১০টার পর গাজীপুর সদর উপজেলা ও ভোগরা এলাকার কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরে পরিস্থিতি সামাল দিতে ১১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

ছুটি ঘোষণার পর শ্রমিকরা একসঙ্গে কারখানা থেকে বের হয়ে আসায় কয়েকটি স্থানে জটলা তৈরি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের কোনো অবরোধের ঘটনা ঘটেনি। শ্রমিকেরা সকালে কাজে যোগ দিয়েছিলেন। কয়েকটি কারখানার ভেতরে অসন্তোষ দেখা দিলে সেগুলো ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ সূত্র আরও জানায়, ভোগরা বাইপাস এলাকায় মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় জেলায় ১১টি কারখানা আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..