✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:৩৫:৩৩ |

‎ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক বাসের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

গতকাল ‎সোমবার দিনগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরস্থ নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করা লোকাল বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গেরাখা আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..