✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:৩৩:০৩ |নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের ডাকাসারাদেশে সর্বাত্মক ধর্মঘট ও লকডাউন কর্মসূচির দিনে খাগড়াছড়ির গুইমারাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বিএনপি কার্যালয়।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে গুইমারা উপজেলারর্ বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওয়ার্ড বিএনপির অফিস।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। আটককৃতরা হলেন আওয়ামী লীগের ফজলু মিয়া, মহসিন আরী, বাবুল মিজি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আতিক, সজীব ও খলিল।
এছাড়া রাতে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের বাইল্যাছড়ি এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করে দুর্বৃত্তরা। বড় গাছ কেটে রাস্তায় ফেলে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করে।
জানা যায়, অফিসে আগুন লাগার ঘটনা দেখতে পান পাড়ার এক মহিলা। তার চিৎকারে কয়েকজন এগিয়ে আসেন। পরে বিএনপির দায়িত্বশীলদের খবর দেন তারা। ততক্ষণে আসবাবপত্রসহ অফিসটি পুড়ে যায়।
বড়পিলাক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এমন ঘটনা ঘটিয়েছে।
বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি তরব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তে সব শেষ হয়ে গেলো।
খবর পেয়ে তাৎক্ষনিক ছুটে আসেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সহসভাপিত আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী ডালিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জালাও পুড়াও করে যারা দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়, তাদের ছাড় দেওয়া হবে না।
গুইমারা থানার ওসি সোহরাওয়ার্দি জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৬ জনকে আটক করা হয়েছে। জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।