✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, জেঁকে বসছে শীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:৩২:১৫ |

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। এর মাধ্যমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। দিনের বেলায় মিষ্টি রোদ মিললেও সন্ধ্যা গড়ালেই নামতে শুরু করেছে পারদ। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় দেশের উত্তরের প্রান্তিক উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ (১০০%)। এর আগে গতকাল সোমবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার তা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ভোরে কখনো হালকা কুয়াশা আবার কখনো চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে। তবে সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দিনে গরম ও রাতে শীতের এই দ্বিমুখী আবহাওয়া এখন পঞ্চগড়ের জনজীবনে স্পষ্ট হয়ে উঠেছে।

জেলা শহরের বাসিন্দা রমজান আলী বলেন, শীতের আগমনী বার্তার সঙ্গেই পাল্টাতে শুরু করেছে চারপাশ। এখন রাত ও সকালে শীতের অনুভূতি বেশ জোরালো। বিশেষ করে সকাল ও রাতে গরম কাপড় পরেই বাইরে বের হতে হচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, দিনে কিছুটা উষ্ণতা থাকলেও হিমালয় থেকে আসা হিমেল বাতাসের কারণে রাত ও ভোরে শীতের আমেজ ক্রমেই বাড়ছে। আগামী দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..