✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

ইরানে নতুন হামলা আগের চেয়ে পাঁচ গুণ বড় হতে পারে: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:৩০:০০ |

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উপসাগরীয় দেশগুলো যুদ্ধের পরিধি আরও বাড়ানোর পরিবর্তে বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে বলে জানিয়েছেন তিনি। 

সিএসপ্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে প্রকাশ্যে তেহরান এ কথা স্বীকার করছে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা ও ইরানে যুক্তরাষ্ট্র জয় পেয়েছে। ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং দেশটির নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না, কারণ দেশটি তা ব্যবহার করতে পারে।

ট্রাম্প আরও বলেন, ইরান যদি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেখানে হামলা চালানোর প্রয়োজন হতে পারে। তবে আপাতত এমন কোনো তৎপরতা যুক্তরাষ্ট্রের নজরে আসেনি বলে জানান তিনি।

উপসাগরীয় দেশগুলোর অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতারা বর্তমান সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার পক্ষপাতী। তার দাবি, তারা নতুন করে হামলা চালানোর বদলে বিদ্যমান কৌশল বজায় রাখতে চান।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, নতুন হামলা হলে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে পারে। তবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আপাতত সংঘাত আরও বাড়ানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে ওয়াশিংটন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..