✕

সর্বশেষ :
ইরানের হুমকিতে যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকেও বিমান সরাল যুক্তরাষ্ট্র ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী মেসিহীন আর্জেন্টিনাকে কড়া বার্তা দিলো উরুগুয়ে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে শেবাগের ছেলের ব্যাটে ঝড়, খেললেন ১৬০ রানের ইনিংস যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ পদ্ধতি বদলের সুযোগ ডেমোক্র্যাটদের সামনে আজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

সাভারে বাসে আগুন, জাবির ফটকে তালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১০, | ১৩:২৯:২১ |

সাভারে আজ মঙ্গলবার ভোররাতে সাভার পরিবহন গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, গেন্ডা ময়লার মোড়ে সাভার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় ঘুমন্ত চালক আগুনের আঁচ পেয়ে বাস থেকে তড়িঘড়ি নেমে প্রাণে রক্ষা পান।

একই সময় গেন্ডা এলাকায় আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অপরদিকে বাড়ইপাড়া এলাকায় রাস্তার পাশে পার্কিং করা কভারভ্যানে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বোম ডিসপোজাল টিমকে বোমাগুলো নিষ্ক্রিয় করা জন্য খবর দেওয়া হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা ঝুলিয়ে দিয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..