✕


২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৫:৩০:০৩ |

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৫৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একজন ভিকটিমকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৯৪ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১৪১ জন, গুলশান বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, তিনটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানায়, বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..