✕


ঢামেকে অব্যবস্থাপনার অভিযোগে দুদকের অভিযান, উপস্থিত চেয়ারম্যানও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৫:২৯:০৩ |

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতি ও সেবার মানে অব্যবস্থাপনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরাসরি দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা ১০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক উপ-পরিচালকের ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি এই হাসপাতালে ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা, দালাল চক্রের দৌরাত্ম্য, জরুরি বিভাগে সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে আজ দুদক প্রধান নিজেই একটি বিশেষ টিম নিয়ে ডিএমসি হাসপাতালে উপস্থিত হন।

অভিযানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের কাছে সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সরাসরি খোঁজ নেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..