✕


গাজীপুরে ঝুট গুদামে আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৩:০৫:৪২ |

গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটপৌণে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সারাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ। 

এদিকে আগুনে ঝুট গুদামের রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোনাবাড়ি ও কাশিমপুরে সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে সারাবো মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ক্ষয়-ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..