✕


আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৫, | ১৩:০০:৫৭ |

জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি।

আজ বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রাহমান এই জামিনের আদেশ দেন।

পরীমনির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী শুনানি করেন। 

একই আদালত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় গতকাল বুধবার তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

 এর আগে বুধবার মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। পরীমণি আদালতে আসতে না পারায় অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। 

আবেদনে বলা হয়, এলার্জিজনিত কারণে আসামি পরীমণি অসুস্থ। এই কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। বাদী পক্ষ জামিন বাতিল চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত আসামি পক্ষের সময়ের আবেদন নাকচ করে জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। 

২০২৩ সালের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন আদালতে পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়। 

১৮ এপ্রিল আদালত দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করে। ওইদিন আত্মসমর্পণ করে জামিন পান তারা।

গত বছরের গত ২৬ জানুয়ারি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুনাইদ। সেদিন পরীমণি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

তবে পরোয়ানা জারির পর দিনই আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। এরপর ২৭ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে রিভিশন দায়ের করেছিলেন এ চিত্রনায়িকা। 

গত বছরের ১২ সেপ্টেম্বর ঢাকার ৯ম অতিরিক্ত জেলা ও 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..