✕

সর্বশেষ :
মেক্সিকোতে স্কুলে নিষিদ্ধ হচ্ছে মুঠোফোন, যে কারণে উদ্বিগ্ন অভিভাবকরা জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী আবার হামলা চালালে কীভাবে পাল্টা জবাব দেবে ইরান? দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেই বিপদ, বিজ্ঞানীদের সতর্কতা জন্ডিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারি যে পাতার রস মিয়ানমারে প্রসূতি ক্লিনিক ও স্কুলে ভয়াবহ বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫ যে ৪ অভ্যাসে নষ্ট হতে পারে স্মার্টফোনের টাইপ-সি চার্জিং পোর্ট দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী? যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পর এবার জাপানেও নাগরিকদের জরুরি খাবার মজুতের নির্দেশ ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা

দেশের সব এলজিইডি অফিসে জরুরি নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ০১:১৯:৪০ |

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখারও অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে অধিদপ্তরের কর্মকর্তাদের অফিসিয়াল সিম সরবরাহ করা হয়েছে। নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে এসব সিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অফিসিয়াল সিম বন্ধ থাকলে এ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজেও জটিলতা তৈরি হতে পারে।

এ কারণে দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্মার্ট সিম বা ই-সিম সুবিধাসম্পন্ন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় চালু করা এবং প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণের ক্ষেত্রে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের প্রয়োজনে সংশ্লিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে অফিসের প্রয়োজনে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট সব পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাকে এ নির্দেশনা অনুসরণ এবং বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..