✕

সর্বশেষ :
মেক্সিকোতে স্কুলে নিষিদ্ধ হচ্ছে মুঠোফোন, যে কারণে উদ্বিগ্ন অভিভাবকরা জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী আবার হামলা চালালে কীভাবে পাল্টা জবাব দেবে ইরান? দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেই বিপদ, বিজ্ঞানীদের সতর্কতা জন্ডিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারি যে পাতার রস মিয়ানমারে প্রসূতি ক্লিনিক ও স্কুলে ভয়াবহ বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫ যে ৪ অভ্যাসে নষ্ট হতে পারে স্মার্টফোনের টাইপ-সি চার্জিং পোর্ট দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী? যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পর এবার জাপানেও নাগরিকদের জরুরি খাবার মজুতের নির্দেশ ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ২০:৩৭:১৪ |

ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম।১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন ঘোষণায়, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা করা হয়েছে। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সেপ্টেম্বর মাসে ছিল লিটারপ্রতি ৭৩ দশমিক ০৯ টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..