✕


তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-৩১, | ১৪:৩৮:৩০ |

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মাত্র ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

শূন্য পাসের তালিকায় রয়েছে চট্টগ্রামের মেরন সান কলেজ, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।

এর মধ্যে মেরন সান কলেজ থেকে দুজন, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। তিন প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ১১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় পাস করেছেন ৫২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

ফলাফলে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন। গত বছর এ সংখ্যা থেকে কমেছে ৩ হাজার ১৬৮ জন।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে, ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বিপরীতে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..