✕


এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, কমেছে জিপিএ-৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-৩১, | ১৩:৫৪:১৫ |

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এবার এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের ৪৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর পাস করেছিলেন ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

এরপর এ ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

এবারের এইচএসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..