✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-৩১, | ১৩:৩১:৫৭ |ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীল মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০ সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ পরিস্থিতিতে এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক আটকে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কার্যদিবসে এই অবরোধে সৃষ্টি হওয়া তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছিলেন ওই পথের যাত্রীরা।