✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ২৫, আহত অনেকেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৪, | ১১:২৬:১৬ |

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় শক্তিশালী টর্নেডোতে অন্তত ২৫ জন নিহত ও বহু আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। খবর নিউইয়র্ক টাইমস ও সিএনএনের।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশপাশের এলাকায় আঘাত হানে ওই ঘূর্ণিঝড়।

বজ্রপাতে বিদ্যুতের ঝলকানি ও ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র ধরা পড়েছে ভিডিওতে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিলজুড়ে কমপক্ষে ৪০টি অবকাঠামো ভেঙে গেছে।

সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন।

মঙ্গলবার শহরের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। পশ্চিম ন্যাশভিলের একটি ছোট্ট পৌর বিমানবন্দরের বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এই ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হযন।

এর পর ঘূর্ণিঝড়টি ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে, যেখানে আরও মানুষ নিহত হন।

ঘূর্ণিঝড় টেনেসিতে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটির ওপর প্রভাব ফেলেছে।

এ কারণে ভোটগ্রহণ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। সুপার টিউসডে নামে খ্যাত এই ভোটাভুটিতে যে ১৪টি রাজ্য অংশ নিচ্ছে তার মধ্যে টেনেসি অন্যতম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..