✕


১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-৩১, | ০৯:০৮:১৩ |

জরুরি উন্নয়নকাজের জন্য আজ শনিবার টানা ১১ ঘণ্টা নাটোরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেনাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য আজ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো— ফজলিতলা, কালিকাপুর, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কুমরুল, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..