✕

সর্বশেষ :
সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জনগণ পরিবর্তন বেছে নিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত: আইজেনকোট মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন বসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ বিপজ্জনক হয়ে ওঠা গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চে বাংলাদেশ এইচএসসি ৯৫ তম ব্যাচের পুনর্মিলনী উৎসবের স্পন্সর মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড গাড়ির মেলায় গাড়ির মান যাচাই! দায়িত্বে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী ফের আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১৭:৩২:২২ |

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি খলনায়ক আশরাফুল হক ডনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

এদিন ডনের পক্ষে অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম জামিন আবেদনের শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

গত ৯ আগস্ট ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়। এরপর গত ২৭ আগস্ট তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন। এর মধ্যে একাধিকবার আবেদন করা হলেও তার জামিন মেলেনি।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..