✕


পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলেন হেগসেথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১৪:২৯:০৮ |

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এটি ট্রাম্প প্রশাসনের অপসারিত হওয়া জেনারেলদের দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন। এ ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন।

মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাটলান্টিকের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিষয়ক প্রধানের পদ থেকে লে. জেনারেল সিলভিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। হেগসেথের অধীনে পদ থেকে অপসারিত হওয়া দ্বিতীয় জেনারেল তিনি। সামরিক মহলে তার পদটি ‘জে৫’ নামে পরিচিত।

জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র বলেন, দেশের জন্য ৩২ বছরের উল্লেখযোগ্য সেবার জন্য লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন জয়েন্ট স্টাফের চেয়ারম্যান এবং যৌথ বাহিনী। জীবনের নতুন সুযোগ ও পরবর্তী অধ্যায়ের জন্য তাদের শুভকামনাও জানানো হয়েছে।

তবে সিলভিয়াকে সরিয়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথাও জানাননি ট্রাম্প। তিনি কেবল ইঙ্গিত দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয়ত ‘কাজ শেষ করতে হবে’ অথবা তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হতে পারে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করার পর থেকে ইরান যুদ্ধ শুরু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..