✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১৩:১৫:২২ |টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।
মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন চিলাহাটির দিকে যাচ্ছিলো। সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছলে পিছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।