✕


ইরানে হামলা নাকি সমঝোতা, দুই পথই খোলা রাখলেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৫, | ০৮:৫৭:৫৫ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আগামীকালই হতে পারে। তবে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।

ট্রাম্প বলেন, সম্ভাব্য সামরিক অভিযান কখন চালানো হতে পারে, তা তিনি প্রকাশ করবেন না। ইরানের সঙ্গে তিনি ভালোভাবেই পরিস্থিতি সামাল দিয়েছেন বলেও মন্তব্য করেন। তবে প্রয়োজনে তাঁকে ‘কাজ শেষ করতে’ হতে পারে, নতুবা ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারে।

ইরান চুক্তিতে রাজি হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান ট্রাম্প। তবে যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র জয়ী হবে বলে দাবি করেন তিনি।

এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও ‘একটু এপিক ফিউরি’ অভিযান চালাতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিল ‘এপিক ফিউরি’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..