✕

সর্বশেষ :
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭ লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের হুতির লাগাতার হামলায় বিপর্যস্ত সৌদি, বাড়ছে মৃত্যুর মিছিল তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৮, আহত ৪৬ কুয়াশা পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে ‘দলের সবারই বিশ্বাস ছিল ৪৩০ রান তাড়া করতে পারবো’ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম 'ট্রাম্প মহাসাগর' দিতে গুগলকে ফোন তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন ইরান কি সৌদি-হুতি সংঘাত মেটাতে পারবে?

মেহেরপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতেই আটক ৪৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৩, | ১৩:০২:০৫ |

মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে এক রাতেই ৪৯ জনকে আটক করেছে মেহেরপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

আটককৃতদের মধ্যে মেহেরপুর সদর থানায় ৪৬ জন ও গাংনী থানায় তিন জন রয়েছে। আটক কৃতদের মধ্যে গাংনী থানার তিনজনসহ ২৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের ডেকে মুচলেকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক করেছে পুলিশ।

মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পারসন জামিনুর রহমান খান বলেন, ‘নিয়মিত অভিযানের পাশাপাশি মেহেরপুরের পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী কিশোর গ্যাং, মাদক এবং অনলাইন জুয়াবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। প্রথমদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের তাদের অভিভাবকের মুচলেকা নিয়ে তাদের জিম্মাই দেওয়া হচ্ছে। তবে মাদকসহ যারা আটক হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এখন থেকে প্রতিনিয়ত এই অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..